কে মানুষের সব থেকে কাছের বন্ধু, বুক নাকি ফেসবুক?



খুলনা বিভাগীয় গ্রন্থাগারের সাথে আমার একদা অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে ওঠে। অবসর পেলেই আমি লাইব্রেরীতে ছুটে যেতাম। গ্রন্থাগারিকগণ বিরস মুখে উদাস দৃষ্টি মেলে বসে থাকতেন। থরে থরে সাজানো বই। বইয়ের গুমোট গন্ধ যেন শতাব্দীর পর শতাব্দী এই গ্রন্থাগারে আঁটকা পড়ে আছে। কেন জানিনা বাইরের খোলা হাওয়ার চাইতে বইয়ের এই গুমোট গন্ধ আমার বেশী ভালো লাগতো।

কলেজ লাইফের আগে আমার গ্রন্থাগার সম্পর্কে আইডিয়া ছিলো ভাসা। বইয়ে পড়া জ্ঞান দিয়ে অনুমান করতাম লাইব্রেরীর পরিধী। খুলনা পাবলিক কলেজে ভর্তি হয়ে শহরে এলাম। থাকতাম দৌলতপুরে। বয়রা থেকে দুদিক দিয়েই দৌলতপুরে যাওয়া আসা করা যেতো। মহিলা কলেজ মোড় থেকে বৈকালীর দিকে একটু যেতেই পাবলিক লাইব্রেরীর বিল্ডিংটি চোখে পড়তো। আমি একদিন্ন সাহস করে চলে গেলাম কলেজ ছুটির পরে। সদস্য টদস্য হতে হয় কিনা সেটা নিয়ে মনে মনে ভাবছি। ঢুকতে দেবে তো? এদিক ওদিক চাওয়া চাওয়ি করছি এমন সময় রিসেপশানিস্ট ডাক দিলো। খুব মধুর ছিলো না সে ডাক। তবু ভালো লাগলো। “এখানে ব্যাগ রেখে টোকেন নিয়ে যান”। ক্যারমের গুটির মত গোল চাকতির উপর সংখ্যা লেখা বস্তুটিই টোকেন। এটা হারিয়ে ফেললে আর ব্যাগ ফিরিয়ে দেবে না! মুঠির মধ্যে টোকেনটি শক্ত করে ধরে আমি গ্রন্থাগারে পা রাখলাম।

এই হলো আমার গ্রন্থাগার জীবনের সুচনা। বইয়ের ভালোবাসায় এর আগেই আমি পড়েছিলাম। আজো থাকছে আপনাদের জন্য দশটি বই। ঝটপট নামিয়ে নিন।




রচনাবলী - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (আগস্ট ২৩, ১৮৯৮-সেপ্টেম্বর ১৪, ১৯৭১) বাংলা ভাষার একজন অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও গল্পলেখক। ১৮৯৮ সালের ২৪ জুলাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা-মায়ের নাম হরিদাস বন্দ্যোপাধ্যায় ও প্রভাবতী দেবী।




মবি ডিক- হারম্যান মেলভিল

মবি ডিক ভীষণ দুর্ধর্ষ এক সাদা তিমি, যাকে কেউ পরাস্ত করতে পারতো না! তিমিদের মাঝে সাদা রঙ সচরাচর দেখা যায় না। ১৮৫১ সালে মার্কিন লেখক হারম্যান মেলভিল তিমিকে কেন্দ্র করে এই ক্লাসিক উপন্যাসটি লেখেন। 






রস কষ সিঙাড়া বুলবুলি মস্তক - চন্দ্রিল ভট্টাচার্য 

২০১১ সালে চন্দ্রিল ভট্টাচার্যের রস কস সিঙাড়া বুলবুলি মস্তক প্রকাশিত হয়। বইটি আমার ভালো লেগেছে। অনেক দিন পরে ছেলেবেলার সেই শিশু ছড়া রস কষ সিঙাড়া বুলবুলির কথা মনে পড়ে গেলো। তাই না?




সাপ রাজপুত্র- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

উপেন্দ্রকিশোর রায় চৌধুরী (১০ই মে, ১৮৬৩ - ২০শে ডিসেম্বর, ১৯১৫) বিখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক, বাংলা ছাপাখানার অগ্রপথিক। তিনি ছিলেন একাধারে লেখক চিত্রকর, প্রকাশক, শখের জ্যোতির্বিদ, বেহালাবাদক ও সুরকার। সন্দেশ পত্রিকা তিনিই শুরু করেন যা পরে তাঁর পুত্র সুকুমার রায় ও পৌত্র সত্যজিৎ রায় সম্পাদনা করেন।




মাতাল সমগ্র - তারাপদ রায়

তারাপদ রায়. জন্ম:নভেম্বর ১৯৩৬,বাংলাদেশের টাঙাইলে| শিক্ষা :প্রথমে বাংলাদেশে পড়েন,পরে ১৯৫১ সালে কলকাতায় কলেজে পড়তে আসেন |




ভবানীপুরের ভয়াল রাত

বইটি আমি পড়িনি। তাই রিভিউ দিতে পারছি না। 




ভৌতিক গল্পসমগ্র - শীর্ষেন্দু মুখোপাধ্যায়

*




@

*




কাকা বাবু ও জলদস্যু - সুনীল গঙ্গোপাধ্যায়

বাংলা গোয়েন্দা কাহিনীর যে কয়জন জনপ্রিয় গোয়েন্দা চরিত্র আছে তাদের মধ্যে কাকা বাবু নিঃসন্দেহে প্রথম সারির একজন। অন্তত ফেলুদা, ব্যোমকেশ বক্সীদের পরেই তার অবস্থান। কিশোর ভ্রাতুষ্পুত্রের জবানীতে শুনুন কাকা বাবুর জমজমাট এক কাহিনী। 

১০


পাতাল পুরীর যাত্রী 

*


ধন্যবাদ!
লাইক এন্ড শেয়ারঃ :
 

Post a Comment

 
আমার ব্লগে বেড়াতে আসার জন্য ধন্যবাদ। কেমন লাগলো আমার ওয়েবসাইটটি? আবার বেড়াতে আসবেন।
কপিরাইট © ২০১৫ My Virtual Home - সকল স্বত্ব সংরক্ষিত।
বই পড়ুন এবং অন্যকে বই পড়তে উৎসাহিত করুন।
অন্যদের দিকে না তাকিয়ে আপনি আপনার অবস্থান থেকে দেশের জন্য মঙ্গলকর কিছু করুন।