বই দশটি নামিয়ে নিয়ে সমৃদ্ধ করুন আপনার ডিজিটাল পাঠাগার।

২০০৮ সালে আমি ডেস্কটপ কম্পিউটার কিনি। ইন্টারনেট থেকে কয়েকটি গল্পের বই নামিয়ে নেই। তখন পিডিএফ কপি সম্পর্কে অত ধারণা ছিলো না। শুধু জানতাম নেটের বইগুলোকে পিডিএফ বলে। চার পাঁচটি বই। বইগুলো যে ফোল্ডারে রেখেছিলাম সেই ফোল্ডারের নামকরণ করি পাঠাগার। কিছুদিন বাদে পাঠাগার নাম বদলে রাখি গ্রন্থাগার। যদিও এই নাম পরিবর্তনে বিমানবন্দরের মত কয়েকশত কোটি টাকা খরচ হয়নি। একটু একটু করে সমৃদ্ধ করেছি আমার ডিজিটাল গ্রন্থাগার। ল্যাপটপ কেনার পরে সব কিছুর সাথে গ্রন্থাগারটিও কপি পেস্ট হয়ে এসেছে। আমার সেই ছোট গ্রন্থাগারটির পরিধি এখন বেশ বড় হয়েছে। ১৯ হাজার ১৩০ টি ফাইল, ৩৩৫ টি ফোল্ডার সমেত ৬ জিবি আয়তনের এই ডিজিটাল গ্রন্থাগারের সাথে আমার শ্রম এবং আবেগ জড়িয়ে গেছে। মুন্সিগঞ্জের এদিকটাতে নেটের স্পিড খুব বেশী পাই না এজন্য মন ভরে বই নামাতে পারি না। আপনারা ঢাকায় যারা আছেন তারা ইচ্ছে করলেই সব বই নামিয়ে নিতে পারেন থ্রিজি স্পিডে। অতঃপর আমরা নাহয় হানা দেবো আপনার বাড়িতে। ডিজিটাল বাংলাদেশে হোক ডিজিটাল সমাজ সেবা। 


ভাব সমগ্র ১ - দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়

ভাবসমগ্র এক পড়তে থাকুন। এরই মধ্যে কোন একদিন ভাবসমগ্র দুই দিয়ে দেবো। একসাথে সব দিলে নামাবেনও না , পড়বেনও না। 



হাসির মজা ঠাসাঠাসি - উল্লাস মল্লিক

উল্লাস মল্লিককে বাঙালির মননের সঙ্গী বলা যায়। তার ভাষা বর্ণণাও আপনাকে মজা দিবে ছত্রে ছত্রে। ধু ধু সবুজ ধানের খেতে উলুটি-পালুটি হাওয়া, কচি শীষগুলো ঢলাঢলি করছে আহ্লাদে। সবুজ চিরে শুয়ে থাকা কালো পিচ রাস্তা দিয়ে রং-চটা নীল অ্যাম্বাসাডর গাড়িটা তীব্র গতিতে ছুটছে। পেছনের সিটে শরীর এলিয়ে কো-অপারেটিভ ইনস্পেক্টর সত্যব্রত রায়। বুকের দুটো বোতাম খোলা।



এতদিন কোথায় ছিলেন - আনিসুল হক 

বই এতদিন কোথায় ছিলেন  লেখক আনিসুল হক  প্রকাশক প্রথমা প্রকাশন।
আনিসুল হক নিরপেক্ষ লেখক না হলেও পাঠককে ছুঁয়ে যাওয়ার মত লেখার হাত তার। আমার ধারণা যে এই বইটি পড়ে আপনি কাঁদবেন। এবং কান্নাকাটির দায়ভার লেখকের। আমার নয় কিন্তু। হা হা হা। 



ভেন্ট্রিলোকুইস্ট - মাসুদুল হক 

বই খানা পড়েছি। নাম খানা জটিল হলেও কাহিনীর বর্ণনা সরল। কিছু টার্ম বুঝতে পারলে ভালই লাগবে। লেখকের প্রতিভা প্রদর্শনের প্রচেষ্টা প্রতিভাত হয়েছে অনেক স্থানে। শুরুটা হয়েছে এভাবে। 


হাসানের কাছ থেকে প্রথম ব্যাপারটা শুনে ঠিক বিশ্বাস হচ্ছিল না। শওকত পাপেট শো করে? ঠিক পাপেট শো না, হাসান বিভ্রান্ত্রের মত জবাব দেয়, ওটাকে কী বলে, ওর হাতে একটা পুতুল থাকে, সেটা কথা বলে ওর সাথে। ভেন্ট্রিলোকুইজম!! রুমী বিস্ময় ধ্বনি করে। দারুন ব্যাপার তো! আমাদের মধ্যে কেউ একজন ভেন্ট্রিলোকুইস্ট, একদমই অবিশ্বাস্য।



শত্রু শিবির - শওকত হোসেন

সেবা প্রকাশনী থেকে প্রকাশিত ওয়েস্টার্ণ ধাঁচের এই বইটি পড়তে মন্ত লাগে না।



পিকনিকে ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট - প্রণব রায়

পড়ি নাইক্কা। গোয়েন্দারা গন্ধ পেলে জানিয়েন।



নিমফুল হাওয়া- ধ্রুব এষ

বইয়ের প্রচ্ছদ ডিজাইন সম্পর্কে যখন ধারণা ছিলো না তখন থেকেই ধ্রুব এষ নামটার সংগে পরিচিত। এবার তার লেখা একটি বই পড়ার পালা। 



রূপসী বাংলা - জীবনানন্দ দাশ

যেদিন সরিয়া যাব তোমাদের কাছ থেকে – দূর কুয়াশায় চ'লে যাবো, সেদিন মরণ এসে অন্ধকারে আমার শরীর ভিক্ষা ক'রে লয়ে যাবে;- সেদিন দু'দও এই বাংলার তীর — এই নীল বাংলার তীরে শুয়ে একা একা কি ভাবিব, হায়-

:: যেদিন সরিয়া যাব তোমাদের কাছ থেকেঃ রূপসী বাংলা-জীবনানন্দ দাশ
তাকে বলা হয় রূপসী বাংলার কবি, বলা হয় নির্জনতার কবি, বাংলা সাহিত্যের শুদ্ধতম কবিও বলা হয়। তবে রূপসী বাংলার কবি নামেই তিনি বেশি পরিচিত। জীবনানন্দ দাশ , যিনি কবিতায় পঙক্তিতে উঠিয়ে এনেছেন বাংলার রূপকে। বলেছিলেন উপমাই কবিত্ব। বহুমুখী উপমায় বাংলার চিরায়ত রূপকে  তার থেকে বেশী আর কেউই আঁকতে পারে নাই। মজার ব্যাপার মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন।



মেক্সিকোর লোককথা

মেক্সিকো বললেই মনে পড়ে যায় "মায়া" আর "আজটেক" সভ্যতার কথা। সরল বর্ণনার লোক কথার গল্পগুলোর মাধ্যমে একটি জাতির পুরোনো দিনের ঐতিহ্য ফুটে ওঠে। মেক্সিকো সম্পর্কে অনেকের অজানা একটি তথ্য দেয়া যাক। মাটির প্রায় ৩০০ মিটার নিচে অবস্থিত ক্রিস্টালের বড় বড় থামে ভর্তি আশ্চর্য একটি গুহা মেক্সিকোর নাইকায় অবস্থিত যা কেভ অফ ক্রিস্টাল নামে পরিচিত। এবং প্রাকৃতিক ভাবেই কাঁচের এই গুহা সৃষ্টি হয়েছে। অবাক হলেন?



শিরক

শিরক ইসলাম ধর্মে একটি গর্হিত কাজ। শিরক সমস্ত আমলকে বিনষ্ট করে দেয়। আল্লাহ বলেন, “আর যদি তারা শিরক করে তাহলে তাদের সকল আমল বিনষ্ট হয়ে যাবে।” (সুরা আনআম: ৮৮) । আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের পতি প্রত্যাদেশ হয়েছে, যদি আল্লাহর শরীক স্থির করেন, তবে আপনার কর্ম নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন। (সূরা যুমার: ৬৫)। আল্লাহ সকল মুসলিমকে শিরকের হাত থেকে হেফাজত করুন।


আসুন বই পড়ি। নিজেকে সমৃদ্ধ করি। আপন আলোয় উদ্ভাসিত হোক।
https://facebook.com/pondogol
লাইক এন্ড শেয়ারঃ :
 

Post a Comment

 
আমার ব্লগে বেড়াতে আসার জন্য ধন্যবাদ। কেমন লাগলো আমার ওয়েবসাইটটি? আবার বেড়াতে আসবেন।
কপিরাইট © ২০১৫ My Virtual Home - সকল স্বত্ব সংরক্ষিত।
বই পড়ুন এবং অন্যকে বই পড়তে উৎসাহিত করুন।
অন্যদের দিকে না তাকিয়ে আপনি আপনার অবস্থান থেকে দেশের জন্য মঙ্গলকর কিছু করুন।