আরো কিছু দরকারী ব্লগ/সাইট দেখুন

 

আইটিবিষয়ক বাংলাব্লগ/সাইটসমূহ

 

অভিলাশ


কখনো যদি মনে হয়
একা থাকতে পাচ্ছ ভয়,
কাছের মানুষ যদি যায় চলি
দুঃখ সায়রে দিয়ে বলি,
তবে চলে এসো নির্ভাবনায়
পরিচিত সেই আগের ঠিকানায়
দাঁড়িয়ে আমি দরজার পাশে
তোমাকে পাওয়ার অভিলাষে। 

 

সুখ পুরি


সুখ

খুলে যদি যায় আজি হৃদয়ের দ্বার
বাঁধিতে তারে কেন করো বৃথা চিৎকার,
মন দিয়ে ভাই আজি মনের কথা শোনো
রঙিন সুঁতোয় সুখের স্বপ্ন বোনো।

পুরি

শেষ বিকেলের ডাল-পুরি
খেঁয়ে উচু হল আমার ভূরি,
আরো দুখান ভাই দাও চব
খেয়ে ভূড়ি হোক ফুলের টব,
বেগুনী খেতে বড় ভাল লাগে
খাওয়ার যে কত  সখ জাগে!


 

যদি কখনো সুযোগ হয়


যদি কখনো সুযোগ হয়
নীল আকাশের নীল সন্ধ্যায়
নীল সাগরের নীল বেলাভূমে
তোমার সামনে হাঁটু গেঁড়ে বসে
হাতে ধরা নীল পুকুরের নীল পদ্ম
তোমায় বাড়িয়ে দেব।

যদি কখনো সুযোগ হয়
মেঘের ছায়ায় বসে
ঘাসের বুকে মুখ লুকোনো
ঘাস-ফড়িং এর সাথে
তোমাকে বাতাসের গান শোনাবো।

যদি কখনো সুযোগ হয়
শেষ বিকেলের ম্লান আলোয় 
তোমার হাতে হাত রেখে
গ্রাম্য মেঠো পথে
রাখালী বাঁশীর সুরে
এগিয়ে যাবো
জীবনের সোনালী অধ্যায়ে।

 

সকাল রাতের ভালোবাসা

# সকাল
সোনামাখা এক চিলতে মিষ্টি রোদ
সকালের ঘুম করে পরিশোধ
আদরে চোখের পাতায় দিয়ে চুম
বলে শুভ সকাল, বিদায় ঘুম।
#রাত
সন্ধ্যা শেষে এল নিঝুম রাত
বালিশ মাথায় হইলাম কাত,
ঘুমাতে চাই যে তোমার সাথ
কিন্তু ঘরে যে আমার সিঙ্গেল খাট।
# ভালবাসা
ধন আছে সেই তো ধনী
মন নেই তবু সে চোখের মণি।
জীবনে যেটুকু সময় পাই
শুধু তাকে কাছে পেতে চাই।
 

ব্যক্তিগত বাংলাব্লগ/সাইটসমূহ

বাংলাব্লগ/সাইটসমূহ



 
 
আমার ব্লগে বেড়াতে আসার জন্য ধন্যবাদ। কেমন লাগলো আমার ওয়েবসাইটটি? আবার বেড়াতে আসবেন।
কপিরাইট © ২০১৫ My Virtual Home - সকল স্বত্ব সংরক্ষিত।
বই পড়ুন এবং অন্যকে বই পড়তে উৎসাহিত করুন।
অন্যদের দিকে না তাকিয়ে আপনি আপনার অবস্থান থেকে দেশের জন্য মঙ্গলকর কিছু করুন।