ছেলেটা হেঁটে ছিল খালি পায়ে গ্রামের মেঠ পথে, আজ সে হাটে শহরের রথে। পুরো আস্ত একটা শহর আজ ছেলেটার বুকের উপর, পায়ের নিচে । ছেলেটা আর কাঁদেনা।
পোষা
কোন মুরগী দূরে থাক, আপন কোনো মানুষের মৃত্যুতেও ছেলেটা আর কাঁদেনা। একদা ছেলেটা ছূঁয়েছিল সকালের ভেজা শিশির, আজ সে কিছুই ছুঁয়ে দেখেনা। চারিদিকে আঁবছায়ার খেলা। অস্পষ্টতার ভিড়ে উদাসী পথিক সে আজ। ছেলেটা হেঁসেছিল নদীর ঢেউ এর সাথে কলকলিয়ে প্রাণখোলা হাসি। জীবন আজ তার বড় হাসির নাটক, তাই মন খুলে সে আর হাসেনা। মাঝে মাঝে ঠোঁট দুটো কোন রকমে একটু ফাঁক হয়। ছেলেতা নেচেছিল সবুজ পাতার সাথে, জোনাকি পোকার সাথে মেতেছিল রাতে। পাখীদের সূরে গেয়েছিল প্রভাতের পবিত্র গান। কোথায় হারিয়ে গেল সোনালী সেই সুদিন!
.jpg)
Post a Comment