বিশ্বর মোট ভাষা- ৬০০০টি।
· বিশ্বে হারিয়ে যাচ্ছে এমন ভাষা- ২,৪৯৮টি।
· আন্তর্জাতিক ভাষাবর্ষ- ২০০৮ সাল।
· ১৮৮৭ সালে আন্তর্জাতিক ভাষার উদ্ভব ঘটে।
· যেসব ভাষায় অন্তত দশলাখ লোক কথা বলে সে ভাষাগুলোকে
পৃথিবীর প্রধান ভাষা হিসেবে চিহ্নিত করা হয়।
· এসপ্যারান্তো একটি কৃত্রিম ভাষা। পোলান্ডের ভাষাবিঞ্জানী
লুডউইগ জামেহফ এসপ্যারান্তো ভাষার উদ্ভাবক। এসপ্যারান্তো ভাষাটির নামকরণ করা হয়েছে
লুডউইগ এর ছদ্মনামানুসারে।
· ১৯০৭ সালে ভাষাবিঞ্জানী লুই দ্য বোঁফ কৃত্রিম
এসপ্যারান্তো ভাষাকে সংশোধন করে “ইদো ভাষা” তৈরী করেন।
· হায়ারোগ্লিফিক্স হচ্ছে পৃথিবীর প্রথম লিখন পদ্ধতি।
· সর্বপ্রথম লিখন পদ্ধতি আবিষ্কৃত হয় মিশরে।
· মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন আরবি ভাষায় অবতীর্ণ হয়।
· খ্রিস্টান ও ইহুদিদের ধর্মগ্রন্থ “ওল্ড টেস্টামেন্ট”
হিব্রু ভাষায় রচিত।
· বৌদ্ধধর্মগ্রন্থ “ত্রিপিটক” পালী ভাষায় রচিত।
· ভাষাতত্ত্ব (Linguistic): ভাষার বিঞ্জানসম্মত চর্চাকে বলা হয় ভাষাতত্ত্ব।ভাষাতত্ত্বে ভাষাকে
বিভিন্ন দিক থেকে পর্যালোচনা করা হয়।
Post a Comment