কোন এক সুন্দর মুখ দেখে
কোন এক বিকেলে
ভাল লেগে যায়।
ভাললাগা শেষে ভালবাসায়
রূপ নেয়।
কোন এক সুন্দর মুখ দেখে
আমি ভালবেসেছিলাম।
শরতের বিকেলগুলো
আমার কাছে ছিল
অমৃতদায়ীনী।
ভালবাসতে বাসতে আমি
হঠাৎ দেখি
তার সুন্দর মুখের নিচে
তার কালনাগিনী মন।
যেখানে মুল্যহীন আমি,
আমার বস্তাপঁচা আবেগ।
কবিতা লেখার প্রচেষ্টাকালে লেখা একটি কবিতা, ২০০৬ সাল।
.jpg)
Post a Comment