তারকুইনঃ রোমের শেষ রাজা।

তারকুইনের জন্ম ৫৬৪ খ্রিষ্টপুর্বাব্দে। তার পূর্বপুরুষ তারকুইনিয়াস প্রিকাস ৫৭৯ খ্রিষ্টপুর্বাব্দে নিহত হন এবং সিংহাসনে আরোহন করেন সারভিয়াস তুলিয়াস। তারকুইন নিজের সিংহাসন ফিরে পেতে তুলিয়াস, তার স্ত্রী এবং ভাইকে হত্যা করলেন ৫৩৪ খ্রিষ্টপূর্বাব্দে। তার ভাইয়ের স্ত্রীকে বিবাহ করে নিজেকে রোমের রাজা ঘোষণা করলেন। তারকুইন রোমের সপ্তম এবং শেষ রাজা। তারকুইন ছিলো স্বৈরাচারী শাসক। সে বিরোধী সকল সিনেটরকে হত্যা করার আদেশ দিলো। পরবর্তী সময়ে সে পার্শ্ববর্তী ল্যাটিন গোত্রগুলোর
বিরুদ্ধে একাধিক যুদ্ধে জড়িয়ে পড়লো। রোমান সম্প্রদায় ভেতরে ভেতরে এই স্বৈরাচারের বিরুদ্ধে ফুঁসছিলো।

৫০৯ খ্রিষ্টপূর্বাব্দে তারকুইনের ছেলে সেক্সটাস সম্ভ্রান্ত এক রোমানের স্ত্রী লুক্রেটিয়াকে ধর্ষন করে। রোমানেরা এবার ফেটে পড়ে। গণজাগরনের জোয়ারে ভেসে গেলো তারকুইনের গোত্র। তারকুইন পালিয়ে যান এট্রুরিয়া রাজ্যে। নিজ রাজ্য উদ্ধারের জন্য সাহায্য প্রার্থনা করেন। লার্স পরসেনার নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়।

পরবর্তী ৫০০ বছর রোম প্রজাতন্ত্র হিসেবে জণগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের শাসিত হয়।
লাইক এন্ড শেয়ারঃ :
 

Post a Comment

 
আমার ব্লগে বেড়াতে আসার জন্য ধন্যবাদ। কেমন লাগলো আমার ওয়েবসাইটটি? আবার বেড়াতে আসবেন।
কপিরাইট © ২০১৫ My Virtual Home - সকল স্বত্ব সংরক্ষিত।
বই পড়ুন এবং অন্যকে বই পড়তে উৎসাহিত করুন।
অন্যদের দিকে না তাকিয়ে আপনি আপনার অবস্থান থেকে দেশের জন্য মঙ্গলকর কিছু করুন।